এ পর্যন্ত ১৩৪টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। একই সঙ্গে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মোট ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মঙ্গলবার (১২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত পরিচালিত হজ ফ্লাইটগুলোর মধ্যে— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৯টি ফ্লাইট, ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
এদিকে মক্কায় আরও এক হজযাত্রীর মৃত্যু । মারা যাওয়া ১৩ জন হজযাত্রীর মধ্যে ১০ জন পুরুষ এবং তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় দুজন মৃত্যুবরণ করেছেন।
সর্বশেষ সোমবার (১১ মে) সাভারের নুসরাত শারমীন (৬২) মক্কায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রী ছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।
এর মধ্যে— বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন সৌদি পৌঁছেছেন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান।
আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে আগামী ৩০ জুন।
Leave a Reply