ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবি ঘিরে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় এবার বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। মঙ্গলবার (১২ মে) বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে দলীয় এমপিদের অনেকেই এখন প্রকাশ্যেই তার পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবি তুলছেন।
কেউ কেউ তাকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর দলীয় ক্ষোভ তীব্র হয়ে উঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকার ও দলের শীর্ষ পর্যায়েই দেখা দিয়েছে স্পষ্ট বিভাজন।
এদিকে ছয়জন মন্ত্রীসহকারীকে ডাউনিং স্ট্রিট থেকে সরিয়ে দেয়া হয়েছে। তারা কেউ পদত্যাগ করেছেন, আবার কেউ স্টারমারের সরে যাওয়ার সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছিলেন।
মঙ্গলবার ভোর পর্যন্ত স্টারমারের পদত্যাগ অথবা পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবি জানানো লেবার এমপির সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। যদিও কিয়ার স্টারমার পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। সূত্র: বিবিসি
Leave a Reply