1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুই মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

আরও দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এর আগে তিনি একাধিক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকার পর নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন। মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এরপর তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়, যার মধ্যে রয়েছে— তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগ, প্লট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (দুদকের মামলা), নারায়ণগঞ্জ ও ঢাকায় দায়ের করা একাধিক হত্যা ও জালিয়াতি মামলা।

গত ৮ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ চারটি মামলায় জামিন মঞ্জুর করে রুল জারি করে। পরে ১১ মার্চ দুদকের মামলায়ও তিনি জামিন পান। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে ২৮ এপ্রিল আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেয়।

এর মধ্যে নিম্ন আদালতে তাকে আরও দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়— যাত্রাবাড়ী ও মিরপুর থানার মামলা। এসব মামলায় জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন, যার ভিত্তিতে এবার আরও দুই মামলায় জামিন পান তিনি।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। একই বছরের ৩০ সেপ্টেম্বর তাঁর নিয়োগ কার্যকর হয়। তিনি ২০১১ সালের ১৭ মে অবসরে যান। অবসরের পর তিনি তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park