1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপির দুই শীর্ষ নেতার ৪ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার পঠিত

রাজধানীর ভাটারা এলাকায় আট বছর আগে বাসে আগুন দেওয়ার অভিযোগে মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম শাহজাহান, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্তদের ১৪ জনই বিএনপির নেতা-কর্মী এবং ১ জন জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন চারজন অভিযুক্ত।

সোমবার (৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মহসিন খান।

মামলার দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয় পার্টির (কাজী জাফর) সাবেক নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান, বিএনপি নেতা বেলাল আহমেদ, মনিরুল হক, নিশান মিয়া, মাহমুদুল হাসান, তৌহিদুল ইসলাম, জিয়াউল ওরফে জুয়েল, আরিফ, মোজাম্মেল হক, মাসুদ রানা, আবদুর রাজ্জাক ও দিদারুল। খালাস পাওয়া চারজন হলেন কফিল উদ্দিন, দ্বীন ইসলাম, মামুন ও আমিনুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, রায়ের দিন বিএনপি নেতা এম শাহজাহানসহ অন্যরা আদালতে অনুপস্থিত ছিলেন। রায়ে এম শাহজাহানসহ ১৫ জনকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০১৫ সালের ৪ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে বাসে অগ্নিসংযোগ ঘটনায় ভাটারা থানায় মামলা করে পুলিশ। সেই মামলা তদন্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান এম শাহজাহানসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

সেই অভিযোগপত্র আমলে নিয়ে ১৯ জনের বিরুদ্ধে ২০১৬ সালের ২৬ জুলাই অভিযোগ গঠন করেন আদালত। এখন মামলায় রায় হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park