1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে আগুন!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকায় দাম ঊর্ধ্বমুখী হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ০৭:৩২ জিএমটি পর্যন্ত প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৭০৭.০৮ ডলার। একই সময়ে জুন ডেলিভারির ফিউচার গোল্ডের দামও ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৭১৩.৮০ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ বেড়েছে।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, দামের এই ওঠানামা নতুন বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।

এদিকে বেইজিংয়ে অনুষ্ঠিত সম্মেলনে দুই নেতা সম্পর্ককে আরও স্থিতিশীল ও কৌশলগত ভিত্তিতে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। তবে তাইওয়ান ইস্যু নিয়ে শি জিনপিং সতর্ক করে বলেন, এ বিষয়ে মতবিরোধ সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। সূত্র: রয়টার্স

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park