1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতে চলন্ত ট্রেনে আগুন

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) একটি বগিতে আগুন ধরে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (১৭ মে) ভোর প্রায় সাড়ে ৫টার দিকে রাজস্থানের কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেল কর্মকর্তারা জানান, বি-১ নামের বগিটিতে ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই বগিটি ট্রেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপে আশপাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়ে।

যাত্রীদের দ্রুত বগি থেকে নামিয়ে ট্রেনের অন্য বগিতে স্থানান্তর করা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের কোটা পর্যন্ত এভাবেই নেওয়া হবে। পরে সেখানে বিকল্প বগি সংযুক্ত করা হবে।

১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটির রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিলো। আগুন লাগার আগে ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলো। দুর্ঘটনার সময় ট্রেনটি দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিলো। -সূত্র: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park