1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (১৮ মে) ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৯ ডলারে পৌঁছায়। এক পর্যায়ে তা ১১২ ডলার ছুঁয়ে যায়, যা ৫ মে’র পর সর্বোচ্চ। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭৩ ডলার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাত নিরসনের প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জাহাজে হামলা ও জব্দের ঘটনা অব্যাহত থাকায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হওয়া ড্রোন হামলার উৎস খতিয়ে দেখা হচ্ছে। তারা একে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, ইরাকের আকাশসীমা থেকে আসা তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটি বলেছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা নতুন করে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। তার মতে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালালে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে আরও হামলা হতে পারে।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরান বিষয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

এছাড়া ট্রাম্প প্রশাসন রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের যে ছাড় দিয়েছিল, তা নবায়ন না করায় তেলের দামে আরও চাপ তৈরি হয়েছে। এর ফলে ভারতসহ কয়েকটি দেশ রাশিয়ার তেল আমদানিতে নতুন জটিলতার মুখে পড়তে পারে। সূত্র: রয়টার্স।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park