টানা তিন দফা দাম কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতি ভরিতে ২,১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত স্বর্ণের দাম (প্রতি ভরি) বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট: ২,৩৮,১২১ টাকা; ২১ ক্যারেট: ২,২৭,৩৩১ টাকা; ১৮ ক্যারেট: ১,৯৪,৮৪৭ টাকা; সনাতন পদ্ধতি: ১,৫৮,৬৮৯ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
এর আগে বুধবার ২০ মে সকালে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ২,১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। সেদিন ২১ ক্যারেট ছিল ২,২৫,২৩২ টাকা, ১৮ ক্যারেট ১,৯৩,০৩৯ টাকা এবং সনাতন পদ্ধতি ১,৫৭,২৩১ টাকা।
বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমেছে।
২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। রুপায় ২২ ক্যারেট: ৫,৬৫৭ টাকা; ২১ ক্যারেট: ৫,৩৬৫ টাকা; ১৮ ক্যারেট: ৪,৬০৭ টাকা; সনাতন পদ্ধতি: ৩,৪৪১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয় হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।
Leave a Reply