1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাঙালির ভাগ্য নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেয়া হবে না: শেখ হাসিনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পঠিত

নির্বাচনের ধোঁয়া তুলে প্রতিদিনই যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে চায়, তারা আসলে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির ভাগ্য নিয়ে আর কাউকেই ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করে দেন তিনি।

মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে যে চক্রান্ত হয়েছিলো, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতু ও রেল প্রকল্প আজ বাস্তবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভোগান্তি কমিয়ে নতুন স্বপ্ন নিয়ে গত বছরেই চালু হয়েছিলো পদ্মা সেতু। এর প্রায় ১৫ মাস পর ট্রেন চলাচলের মাধ্যমে পূর্ণতা পেলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। দ্বিতল সেতুর নিচের অংশ দিয়ে ঢাকা থেকে আপাতত ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাবে ট্রেন, যার পরিকল্পনা যশোর পর্যন্ত। এই যোগাযোগ ব্যবস্থায় আর্থ সামাজিকভাবে উপকৃত হবেন এ অঞ্চলের মানুষ।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন থেকে প্রথম ব্যক্তি হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের সাথে সাথে এগিয়ে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন সোপান। পদ্মাসেতু হয়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেন চলে যায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত।

এর আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মাওয়া রেলস্টেশনের পাশে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেন, ৭৫ এর পর দীর্ঘ ২৯ বছর আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই জনগনের কল্যানে কাজ করেনি।

পদ্মা সেতু নিয়ে দেশী বিদেশী চক্রান্তের কথাও স্মরন করিয়ে দেন প্রধানমন্ত্রী। যোগাযোগ খাতে রেলের সার্বিক উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ উল্লেখ করেন সরকার প্রধান শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park