1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানালো সৌদি

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

পবিত্র হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। সংবাদমাধ্যম নিউ আরব বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি যুক্তরাষ্ট্রকে বলেছে তারা যেন হজ পর্যন্ত যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকে।

হজের সময় পবিত্র মক্কা নগরীতে মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হয়। এরমধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও হামলা ও পাল্টা হামলা শুরুর শঙ্কা তৈরি হয়েছে। এ বছর আরাফাত বা হজের প্রধান দিন হবে আগামী ২৬ মে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিরা কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে ইরানে এ মুহূর্তে কোনো হামলা না চালাতে অনুরোধ করেছে তারা। দেশগুলো বলেছে, নতুন করে সংঘাত শুরুর চেয়ে কূটনীতিকে প্রাধান্য দেওয়া উচিত হবে।

আল-আরাবিয়া জানিয়েছে, আরব দেশগুলো এ ব্যাপারে এক অবস্থান নিয়েছে। বিশেষ করে তারা হজের বিষয়টিকে চিন্তায় রেখে যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

দেশগুলো মার্কিন সরকারকে আরও জানিয়েছে, হজের সময় কোনো হামলা হলে এই পুরো অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসা লাখ লাখ মানুষ আটকা পড়ে যেতে পারেন।

এর আগে গত ২৮ মে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। ওই সময় পবিত্র রমজান মাস চলছিল।

সূত্র: দ্য নিউ আরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park