1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গরু কোরবানি ঈদ বা ইসলামের বাধ্যতামূলক অংশ নয়: কলকাতা হাইকোর্ট 

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

ঈদুল আজহায় গরু কোরবানি ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয় এবং এটি উৎসবের অপরিহার্য অংশও নয়-এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রকাশ্য স্থানে গবাদিপশু জবাইয়ের ওপর পশ্চিমবঙ্গ সরকারের আরোপিত নিষেধাজ্ঞাও বহাল রেখেছেন বিচারপতিরা।

বৃহস্পতিবার (২০ মে) আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জারি করা রাজ্য সরকারের পশু জবাই নিয়ন্ত্রণসংক্রান্ত নির্দেশনার ওপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করে আদালত এ মন্তব্য করেন।

আইনবিষয়ক সংবাদমাধ্যম ‘লাইভ ল’ জানিয়েছে, বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ রায়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, উন্মুক্ত বা জনসম্মুখে গরু, মহিষসহ কোনো প্রাণী জবাই করা যাবে না।

রায়ে আদালত বলেন, ভারতের সুপ্রিম কোর্ট ‘মো. হানিফ কোরেশি ও অন্যান্য বনাম বিহার রাজ্য’ মামলায় আগেই মত দিয়েছেন যে, ঈদুল আজহায় গরু কোরবানি ইসলাম ধর্মের অপরিহার্য অনুশীলনের মধ্যে পড়ে না।

এর আগে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাই নিয়ন্ত্রণে একটি নির্দেশনা জারি করে। সেই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রসহ কয়েকজন আদালতের দ্বারস্থ হন।

আবেদনকারীরা ‘প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’-এর ১২ ধারা অনুযায়ী ধর্মীয় কারণে বিশেষ ছাড়ের আবেদন জানান। তবে আদালত এ বিষয়ে সরাসরি কোনো ছাড় না দিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের ওপর ছেড়ে দেন।

গত ১৩ মে জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া ‘ফিটনেস সার্টিফিকেট’ ছাড়া কোনো প্রাণী জবাই করা যাবে না। একই সঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এ ছাড়া জনপরিসরে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park