1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাম ও উপসর্গে প্রাণ গেলো আরও ১৩ শিশুর 

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দেশে আরও ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে শনিবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, সবশেষ এই ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ হাজার ১৩২টি শিশুর শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সংখ্যাটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। নতুন আক্রান্তদের বেশির ভাগকেই স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। হঠাৎ করে শিশুদের মধ্যে এই সংক্রামক রোগের প্রকোপ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park