1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই হচ্ছেন ভারতীয়রা

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন এইচ–১বি ভিসায় কর্মরত ভারতীয় পেশাজীবীরা। চাকরি হারানোর কারণে অনেকেই এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের ঢেউয়ে ভারতীয় কর্মীরা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এইচ–১বি ভিসাধারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অনুযায়ী, চাকরি হারানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে হয়, অন্যথায় দেশ ছাড়তে হতে পারে।

এই ভিসার ক্ষেত্রে সাধারণত নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীকে স্পন্সর করে। ফলে চাকরি চলে গেলে যুক্তরাষ্ট্রে অবস্থান বজায় রাখতে নতুন কোনো প্রতিষ্ঠানের স্পন্সরশিপ প্রয়োজন হয়। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন চাকরি পাওয়া আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে।

প্রযুক্তি খাতের অনেক প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে কর্মী চাহিদায় পরিবর্তন আসছে এবং অনেকের চাকরি ঝুঁকির মুখে পড়ছে।

এদিকে বিভিন্ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমিয়ে আনছে। এতে শুধু চাকরি নয়, প্রভাব পড়ছে অনেক প্রবাসী পরিবারের ব্যক্তিগত জীবনেও। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ভারতীয় সেখানে পরিবার গড়েছেন, সন্তানদের পড়াশোনা করাচ্ছেন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে জীবন সাজিয়েছেন। চাকরি হারানোর কারণে এখন সেই স্থিতিশীলতা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park