1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হামাসের হামলায় ইসরায়েলি হতাহতের সংখ্যা ২৫০০ জনেরও বেশী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

হামাসের হামলায় ইসরায়েলি নাগরিকদের হতাহতের সংখ্যা ২,৫০৬ জনেরও কম হবে না। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। দেশটির মন্ত্রণালয়ের মতে, আহতদের মধ্যে ৩৫৩ জনের অবস্থা গুরুতর এবং আরও ৪৮৬ জনের মাঝারি আঘাত লেগেছে।

কান রেডিও এর আগে জানিয়েছে ক্রমবর্ধমান সংঘাতে কমপক্ষে ৮শ’ ইসরাইলি নাগরিক নিহত এবং আরও ২,৪০০ জন আহত হয়েছে। ৭ অক্টোবর সকালে গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

একই সাথে, হামাস আন্দোলনের ফিলিস্তিনি যোদ্ধাদের কয়েকটি দল ইহুদি রাষ্ট্রে অনুপ্রবেশ করে ইসরাইলি বাহিনীর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা করেছে এবং ‘অপারেশন আয়রন সোর্ডস’ নামে প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করেছে।

হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ ফিলিস্তিনি অভিযানকে জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে বর্ণনা করেছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আইডিএফ রিজার্ভিস্টদের যুদ্ধে নামানোর অনুমোদন দিয়েছেন এবং ‘বিশেষ নিরাপত্তা পরিস্থিতি’ দেশব্যাপী প্রসারিত করার নির্দেশ দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park