1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের ব্যাখ্যা

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ছয়জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২৭ মে) এই মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ গভীর শোক করে বলেছেন, আকস্মিক এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২৬ মে ২০২৬ দিবাগত রাত প্রায় ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পোস্ট-অপারেটিভ ওয়ার্ড–২-এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু ছিল। তবে একাধিক নবজাতকের মা এসি বন্ধ করার অনুরোধ করলে কর্তব্যরত নার্সরা সেগুলো বন্ধ করে দেন।

পরবর্তীতে রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়। এরপর রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-এ নেওয়া হয়। পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতককে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করা হয়।

সকাল ৬টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও পাঁচ নবজাতকের মৃত্যু ঘটে।

ওই ওয়ার্ডে সদ্য সন্তান প্রসব করা মায়েরা নবজাতকসহ অবস্থান করছিলেন এবং রাতের বেলায় সেখানে তিনজন নার্স দায়িত্বরত ছিলেন।

ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাটি তদন্তের জন্য হাসপাতালে অবস্থান করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা কেন ঘটেছে, তা উদ্‌ঘাটনে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তারা সর্বাত্মক সহযোগিতা করছে।

এছাড়া আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবেও ঘটনার তদন্ত করছে। তদন্তে কারও গাফিলতি বা ত্রুটি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park