1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৪ বার পঠিত

ইরানের বন্দরগামী একটি জাহাজ ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর এবং কুয়েতের আঞ্চলিক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, সবকটি হামলা আকাশেই ধ্বংস করা হয়েছে।

হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগামী একটি জাহাজে হেলফায়ার ক্ষেপনাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সতর্কর্তাবার্তা না মেনে ইরানের খার্গ দ্বীপের দিকে জাহাজটি অগ্রসর হওয়ায় হেলফায়ার ক্ষেপনাস্ত্র ছুড়ে সেটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্থ করে জাহাজটিকে অচল করে দেয় মার্কিন বাহিনী। এছাড়াও ইরানের কেশম দ্বীপের দক্ষিণে ইসলামিক বিপ্লবী গার্ড- আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলাকে আত্নরক্ষামূলক বলে বিবৃতি দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে সফল হামলার দাবি জানায় আইআরজিসি। এছাড়াও কুয়েতে মার্কিন বিমানঘাটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। তবে ইরান সফল হামলার দাবি করলেও, মার্কিন সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরানের এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, বাহরাইন ও কুয়েতে ইরানি ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সফলতার সাথে প্রতিহত করেছে। এই হামলায় কোনো মার্কিন সেনা বা সম্পদের ক্ষতি হয়নি বলেও দাবি করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park