1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দীর্ঘ ২০ বছর পর বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

প্রয়াত অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ; বাংলাদেশে মোট ১৪ জন অর্থমন্ত্রী কিংবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা মোট ৫৪টি বাজেট দিয়েছেন। এর আগে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিত সমসংখ্যক সর্বোচ্চ ১২টি করে বাজেট পেশ করেছেন। দীর্ঘ ২০ বছর পর রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এবার ৫৫তম বাজেট পেশ করতে যাচ্ছেন।

বিগত সরকারের রেখে যাওয়া খুব দুর্বল অর্থনৈতিক বাস্তবতায় এবার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। এক প্রকার কর্মসংস্থানবিহীন টালমাটাল অর্থনীতিকে ট্র্যাকে নিয়ে আসার চেষ্টার সাথে চ্যালেঞ্জ থাকছে বিরাট রাজস্ব আদায়ের লক্ষ্য। বেসরকারি খাতকে গতিশীল করতে ৬০ হাজার কোটি টাকার একটি তহবিল ঘোষণা আসছে। এছাড়া, প্রধানমন্ত্রীর তারেক রহমানের অর্থনৈতিক ভিশনে, সামাজিক নিরাপত্তা খাত সম্প্রসারণ, কৃষক কার্ডসহ বেশ কিছু পদক্ষেপে প্রয়োজন বিপুল বরাদ্দ।

প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়ার পরিকল্পনা ১ লাখ ১২ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে।

এদিকে, ১৯৭১ সালের ১৯ জুলাই, প্রথম বাজেটটি দিয়েছিল মুজিবনগর সরকার। মাত্র তিন মাসের জন্য তৈরি,সে বাজেটটি দিয়েছিলেন তখনকার অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা এম মনসুর আলী। এরপর সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জুন বাজেট দেন প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। ১৯৭৪-৭৫ অর্থবছর পর্যন্ত মোট চারটি বাজেট দিয়েছিলেন তিনি। এরপর ৭৫-৭৬ অর্থবছরের বাজেট দেন এ আর মল্লিক। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও দিয়েছিলেন তিনটি বাজেট। ১৯৭৬-৭৭, ৭৭-৭৮ ও ৭৮-৭৯ অর্থবছরের বাজেট। মির্জা নুরুল হুদা, ১৯৭৯-৮০ অর্থবছরের একটি বাজেটই দিয়েছিলেন। এম সাইফুর রহমান প্রথমবার বাজেট দেন, ১৯৮০-৮১ ও ৮১-৮২ অর্থবছরের। আবুল মাল আবদুল মুহিত এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ ও ৮৩-৮৪ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন। অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ১৯৮৪-৮৫ থেকে টানা চারটি বাজেট পেশ করেন।

এছাড়া, ১৯৮৮-৮৯ অর্থবছরের বাজেট আবদুল মুনিম, ১৯৮৯-৯০ অর্থবছরের বাজেট ওয়াহিদুল হক ও আবদুল মুনিম পেশ করেন ১৯৯০-৯১ অর্থবছরের বাজেট। এরশাদের পতনের পরে বিএনপির সরকারের অর্থমন্ত্রী হন এম সাইফুর রহমান, তিনি ১৯৯১-৯২ থেকে ৯৫-৯৬ টানা পাঁচ বাজেটটি পেশ করেছিলেন। এরপর দীর্ঘ ২১ বছর বছর রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগে এলে অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, ১৯৯৬-৯৭ থেকে ২০০১-০২ অর্থবছর পর্যন্ত টানা পাঁচ বার বাজেট দেন। বিএনপি আবার ক্ষমতায় এলে আবারো অর্থমন্ত্রী হন এম সাইফুর রহমান। তিনি ২০০২-০৩ থেকে ২০০৬-০৭ অর্থবছর টানা পাঁচটি বাজেট দেন। এর মাধ্যমে সর্বোচ্চ ১২ বার বাজেট ঘোষণার রেকর্ড করেন তিনি।

ওয়ান ইলেভেনের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম দেন ২০০৭-০৮ ও ০৮-০৯ অর্থবছরের বাজেট। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দুই মেয়াদের টানা দশবার আবুল মাল আবদুল মুহিত দেন ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট। এতে সাইফুল রহমানের ১২ বার বাজেটে ঘোষণা রেকর্ডে ভাগ বসান তিনি। আওয়ামী লীগ তৃতীয় বার ক্ষমতায় এলে অর্থমন্ত্রী বানানো হয় আ হ ম মুস্তফা কামালকে। তিনি ২০১৯-২০ থেকে ২৩-২৪ অর্থবছর মোট পাঁচটি বাজেট পেশ করেন। বিএনপিবিহীন ভোটে টানা চতুর্থ বার আওয়ামী লীগ ক্ষমতা এলে, আবুল হাসান মাহমুদ আলী দেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। তবে বাজেট পেশের দুই মাসের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সবশেষ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন দেন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park