1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না। সোমবার (১৫ জুন) ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের সাথে বিরোধী দলীয় নেতার মতবিনিময়কালে এসব কথা বলেন জামায়াত আমীর।

তিনি আরও বলেন, “আমাদের শীর্ষ নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আমরা পিছপা হব না।”

ডা. শফিকুর রহমান বলেন, “সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলন চলবে। গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব।”

তিনি আরও বলেন, “ভালো নির্বাচন হলেই ভালো শাসক হওয়ার প্রমাণ হয় না। রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসে বর্তমান সরকার জুলাই সনদের প্রতি যথাযথ গুরুত্ব দেয়নি এবং প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করেছে।”

বিরোধীদলীয় নেতা দাবি করেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা ছিল। জাতীয় বৃহত্তর স্বার্থ বিবেচনায় আমরা সেই ফলাফল মেনে নিয়েছিলাম।”

তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াতে ইসলামী ভবিষ্যতেও আপসহীন অবস্থানে থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park