দেশজুড়ে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত হিসাব অনুযায়ী, গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬২ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৬৮০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে, আর পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। এ সময়ের মধ্যে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১১।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৭ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭৯ জন। মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
Leave a Reply