1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চলতি অর্থবছরে বিটিভির আয় ৮‌ কো‌টি, ব্যয় ২৫৪ কোটি: সংসদে তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির মোট আয়ের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বিজ্ঞাপন খাত থেকে। এ খাতে আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

সংসদে উপস্থাপিত তথ্যে বিগত কয়েক অর্থবছরে বিটিভির আয়-ব্যয়ের চিত্রও তুলে ধরা হয়। তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয়েছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।

২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, আর ব্যয় হয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।

এরপর ২০২২-২৩ অর্থবছরে আয় কমে ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকায় নেমে এলেও ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকায়, যা আলোচ্য সময়ের মধ্যে সর্বোচ্চ ব্যয়।

২০২৩-২৪ অর্থবছরে বিটিভির আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে আয় হয় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিটিভির ব্যয়ের তুলনায় আয়ের ব্যবধান দীর্ঘদিন ধরেই উল্লেখযোগ্য, যা প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা ও পরিচালন ব্যয় নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park