1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সংসদে মাদকবিরোধী কঠোর আইন পাশের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে বিদ্যমান আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। তাই আগামী কয়েক দিনের মধ্যেই সংসদে মাদকবিরোধী কঠোর আইন পাশের উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রগুলোর সশস্ত্র গোষ্ঠী রয়েছে, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দলের পর্যাপ্ত অস্ত্র ও সক্ষমতা নেই। এ কারণে সংস্থাটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। মন্ত্রী আরও জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক ব্যবহারের সঙ্গে যুক্ত, যা উদ্বেগজনক। এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস সামনে রেখে ১৫টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। মন্ত্রী জানান, এক হাজার ৪৮৩ কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে, তবে চিকিৎসা সুবিধা এখনো পর্যাপ্ত নয়। তাই বেসরকারি খাতকে সম্পৃক্ত করে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park