উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন ও মিসাইল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শুক্রবার (২৬ জুন) রাতে এ হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি।
বিপ্লবী বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র বরাবরের মতোই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। হরমুজে জাহাজে হামলার জন্য ইরান দায়ী না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ আইআরজিসির। এ আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে ইরানের জবাব আরও ব্যাপক হওয়ার হুঁশিয়ারি দেয় বিপ্লবী বাহিনী।
এর আগে, পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ এনে শুক্রবার ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের ড্রোন ও মিসাইল স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
Leave a Reply