1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভেনেজুয়েলায় ভূমিকম্প : নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে, নিখোঁজ ৫০ হাজার

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে। আহত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অন্তত ১৭২ জন। নিখোঁজের তালিকা ছাড়িয়েছে ৫০ হাজার।

ভেনেজুয়েলায় অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। উদ্ধারকারী দল ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। পাশাপাশি ১৫ কোটি মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উত্তরাঞ্চল। চারদিকে ধ্বংসস্তূপ, বাড়ছে প্রাণহানির সংখ্যা। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এখনও শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চল থেকে এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত ২১৪টি পরাঘাত অনুভূত হয়েছে। এতে উদ্ধার অভিযান আরও ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে উঠেছে। এরপরও জীবিতদের উদ্ধারে দিন-রাত কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকায় শত শত ভবন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং সেন্টার এবং হাজারের বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আহতদের চিকিৎসার জন্য অস্থায়ী চিকিৎসাকেন্দ্র চালু করা হলেও চিকিৎসকরা জানিয়েছেন, দুর্যোগের আগেই হাসপাতালগুলো ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকটে ছিল।

হাসপাতাল ও দুর্ঘটনাস্থলের বাইরে স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠাও বাড়ছে। নিখোঁজ স্বজনদের খোঁজে শত শত মানুষ ভিড় করছেন আশ্রয়কেন্দ্র ও চিকিৎসাকেন্দ্রে। এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ভাইবোনকে জীবিত উদ্ধারের ঘটনা কিছুটা আশার আলো দেখালেও অধিকাংশ পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায় রয়েছে।

উদ্ধার তৎপরতায় আন্তর্জাতিক সহায়তাও জোরদার হচ্ছে। উদ্ধারকারী দল, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, ড্রোন এবং জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। পাশাপাশি যুদ্ধজাহাজ ও পরিবহন বিমান মোতায়েনের পাশাপাশি ১৫ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ওয়াশিংটন।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, এই বিপর্যয় মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং জাতিসংঘ সেই প্রচেষ্টার নেতৃত্ব দেবে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, দুর্বল অবকাঠামো এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ভেনেজুয়েলার জন্য এই দুর্যোগ মোকাবিলা আরও কঠিন হয়ে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park