1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কৃষিখাতে বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয়, বাড়ানোর আহ্বান রিজভীর

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

বাজেটে কৃষিখাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জন এবং দেশের টেকসই অগ্রগতির জন্য কৃষি খাতে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।

সোমবার (২৯ জুন) রাজধানীর কেআইবি মিলনায়তনে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘বাজেটে কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সামগ্রিক বাজেটের আকার প্রতিবছর বাড়লেও সেই তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়েনি। ফলে কৃষি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হতে পারে। দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি হওয়ায় এ খাতে আরও বেশি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার আধুনিকায়নেরও আহ্বান জানান তিনি।

রিজভীর মতে, কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা গেলে খাদ্যনিরাপত্তা জোরদার হবে, কৃষকের আয় বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park