1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বগুড়ায় কুকুরের প্রতি নিষ্ঠুরতা, ব্যথিত প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রেফতার ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর সেই ভিডিও নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি কুকুরের শরীরের ক্ষত দেখে ব্যথিত হন। নির্দেশ দেন ব্যবস্থা গ্রহণের। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. স্বপন নগরীর রহমাননগর এলাকার বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। বগুড়ার বকশিবাজার এলাকা থেকে সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী কুকুরের ক্ষত দেখে খুবই ব্যথিত হয়েছেন। তিনি ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। একটি মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাণী নির্যাতনের অভিযোগে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেছেন ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন।

সোমবার (২৯ জুন) দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এমরান হোসেন খবর পান যে, কানছগাড়ী এলাকায় ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে একটি সাদা-কালো রঙের কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দুই যুবক এসএম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় আহত কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলার ডা. আকাশ পেটস কনসাল্টেন্সিতে নিয়ে যান।

পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া সদরকে বিষয়টি জানানো হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে কুকুরটির চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় কুকুরটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, চিকিৎসা চলাকালে অভিযুক্ত মো. স্বপন স্থানীয় এক সাক্ষীর বাড়িতে গিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তিনিই ধারালো কোনো বস্তু দিয়ে কুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park