1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শান্তি চুক্তি: যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ শর্ত

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির জন্য মূল আলোচনা এগিয়ে নিতে পাঁচটি শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, লেবাননে যুদ্ধ বন্ধ, তেল রপ্তানির নিরাপত্তা নিশ্চিত আর জব্দ করা সম্পদ হস্তান্তর না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসবে না তেহরান।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক বাঘের গালিবাফ এক বিবৃতিতে জানিয়েছেন, কূটনীতি সফল হলেও ইরানের মূল শক্তি হলো নিজস্ব সামরিক সক্ষমতা। আর সে কারণেই দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা সামরিক শক্তি নিয়ে কোনো ধরনের আলোচনা বা আপস হবে না।

ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কার্যকারিতা নিয়ে গালিবাফ জানান, চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ৬০ দিনের সময়সীমা প্রয়োজনে আরও বাড়তে পারে। তবে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত আলোচনা চলবে। এদিকে হরমুজ প্রণালীর সামুদ্রিক পরিষেবা প্রশাসনের বিষয়ে প্রতিবেশী ওমানের সাথে ইরান আইনি ও সেবা-সংক্রান্ত চুক্তি করেছে।

হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান। এছাড়া ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা এড়াতে ইরান, যুক্তরাষ্ট্র এবং লেবানন মিলে “ডি-কনফ্লিকশন সেল” বা সংঘাত নিরসন কেন্দ্র গঠনে রাজি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park