1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এনসিপির সমাবেশে হামলা: জামায়াতের নিন্দা ও দোষীদের শাস্তি দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৬ জুলাই (সোমবার) রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে সংঘটিত ককটেল হামলা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যাক্কারজনক।

তিনি বলেন, হামলায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট এবং পরে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে তিনি অস্বাভাবিক বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা এবং হামলার পেছনে প্রশাসনের সম্পৃক্ততার বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি সুস্থ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার পূর্বশর্ত হলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও হত্যার সংস্কৃতির কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ বিভ্রাটের কারণ এবং হামলার নেপথ্যে কারা জড়িত, তা দ্রুত উদ্‌ঘাটন করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

একই সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park