1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নরসিংদী জেলা ছাত্রদল নেতা নাহিদকে তুলে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় সংগঠন।

বৃহস্পতিবার ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ছাত্র ঐক্যের কনভেনশন চলাকালে তাকে তুলে নিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও তারা নাহিদকে গ্রেপ্তার বা আটকের বিষয়টি স্বীকার করছে না।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ছাত্রদল নেতা নাহিদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, এর আগেও তাকে অপহরণ করে দীর্ঘ নয় মাস গুম করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে অস্ত্র উদ্ধার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এবারও হয়তো সেরকম কোনো নাটক তৈরি হবে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় কোনো নেতাকর্মীকে আটক এবং হদিস না দেওয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, সিদ্দিকুর রহমান নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়া ও হদিস না দেওয়ার লোমহর্ষক ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত। সিদ্দিকুর রহমান নাহিদ নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে তাকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানান তিনি।

সূত্র: সমকাল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park