1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টায় ঈশ্বরদী-ঢাকা-পাবর্তীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভুঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আরও সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ( ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, (লোকো) রবিউল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এতথ্য নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তার সূত্র থেকে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢোকার আগেই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, ইতোমধ্যে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করতে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। দ্রুত অল্প সময়ে লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে রেল চলাচল সচল করা হবে।

এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park