1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘ডিজিটাল ডটনেট’ কার্যালয়ে হামলা: সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধের আল্টিমেটাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

চাঁদা না পেয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোডের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‌‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরকারী সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবি। না হয় নিরাপত্তাহীনতার কারণে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার আশংকা করছে সংগঠনটি।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবি, চট্টগ্রাম বিভাগ আয়েজিত সংবাদ সম্মেলনে এই আশংকার কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংগঠনের চট্টগ্রাম বিভাগ আহবায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স।

সংবাদ সম্মেলনে বলা হয়-গতকাল সোমবার দুপুরে একদল সন্ত্রাসী ‌‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে ঢুকে দাবীকৃত চাঁদা না দেয়ায় ভাংচুর চালায়। প্রায় দুই কোটি টাকা চাঁদার দাবিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভেঙে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

এ ঘটনার পর থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা সহেএ্ এই পেশার অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি, চট্টগ্রাম বিভাগের অনেকে উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park