1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৭৮ বার পঠিত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আগামীকাল বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তারা জানান, শিক্ষামন্ত্রীকে পদত্যাগের জন্য মঙ্গলবার রাত পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা উত্তরা বিএনএস সেন্টার এলাকার সড়ক ছেড়ে চলে যান।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে শিক্ষার্থীদের অবস্থানের বিপরীতে পুলিশও অবস্থান নেয়, ফলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সেখানে ছাত্রদলের নেতা-কর্মীদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

এর আগে সোমবার টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান। পরে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের সরিয়ে দিলে আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park