1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পঠিত

এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে ভোগান্তি মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটা মহল সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশের সাহসিকতার পুরস্কার প্রদান শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যারা পরিক্ষার্থী বা ছাত্র নন তারাও আন্দোলনে নেমেছে। ঢালাওভাবে জিপিএ বা অটো পাশের আশায় আন্দোলন করছে। উত্তেজনা সৃষ্টির জন্য কেউ কেউ পুরোনো ভিডিও মিলিয়ে পোস্ট দিচ্ছে।

মন্ত্রী জানান, ভুল প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনতে কাজ চলছে। সরকার চায়, পলাতক শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় ফেরত আসুক। হাসিনা দেশে ফিরলে সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা প্রায় দেড় হাজার বলা হলেও এ সংখ্যা প্রায় দুই হাজার। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park