পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। একই সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্যান্য আসামিকে প্রত্যার্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে পলাতক হিসেবে অবস্থান করছেন এবং সেখানে তার কোনো বৈধ স্ট্যাটাস নেই। এছাড়া তার কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভ্রমণ-সংক্রান্ত নথি না থাকায় প্রয়োজনীয় ছবিযুক্ত পরিচয়পত্র গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে সমস্যাটি আরও জটিল হয়েছে। এ সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আসন্ন জাতিসংঘ অধিবেশনে বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরা হবে। পাশাপাশি সরকারি, বেসরকারি এবং কূটনৈতিক বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নতুন কোনো রাষ্ট্রীয় বিদেশ সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি।
Leave a Reply