1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বন্যা কবলিত এলাকার যেকোনো সমস্যা মোকাবেলায় সরকার প্রস্তুত: অর্থমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এরপরেই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। বন্যা পরবর্তী সময়ে বন্যা কবলিত এলাকায় সংক্রামক ব্যাধিসহ যেকোনো সমস্যা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এসময় আরও বলেন, বন্যা পরবর্তী সময়ে বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন রোগ-বালাইয়ের প্রকোপ বেড়ে যায়। যার কারণে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ওষুধ, স্বাস্থ্যসেবাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এরইমধ্যে চট্টগ্রাম জেলায় বন্যাকবলিত ৪০ হাজার পরিবারকে চাল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও ৪০ হাজার পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম যতোদিন প্রয়োজন ততোদিন চলমান থাকবে বলেও জানান মন্ত্রী। এরপরই ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়ে যাবে বলেও জানান তিনি।

সরকারের সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে বলেও আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park