1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রণক্ষেত্র দিল্লির সংসদ ভবন এলাকা, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করেছে নরেন্দ্র মোদি সরকার।

সোমবার (২০ জুলাই) মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিজেপি। সংসদের চলমান বাদল অধিবেশনের মধ্যেই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। পাল্টা বিক্ষোভকারীরাও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

সংঘর্ষের মধ্যেই সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আহ্বান জানায়। দলটি জানায়, যেখানেই বাধার মুখে পড়তে হোক না কেন, শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখতে হবে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদ ভবন, যন্তর মন্তর, জনপথ, কনট প্লেস, রেল ভবন ও শাস্ত্রী ভবন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সংঘর্ষপূর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে এবং জনসমাগম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ১৫ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন। নিরাপত্তার স্বার্থে প্যাটেল চক মেট্রো স্টেশনের কয়েকটি প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সংসদ ভবন এলাকায় অননুমোদিত কোনো মিছিল বা বিক্ষোভ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিস্থিতি এখনও থমথমে রয়েছে এবং পুরো নয়াদিল্লিতে নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park