1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ওমরাহ সহজ করতে ভিসা নিয়ে বড় সুখবর দিলো সৌদির হজ মন্ত্রণালয়

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

ওমরাহ পালন আরও সহজ করতে এক বছরের মেয়াদি মাল্টিপল-এন্ট্রি (একাধিকবার প্রবেশ) ওমরাহ ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে ভিসাধারীরা ইস্যুর তারিখ থেকে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করার
সুযোগ থাকবে। এ সুবিধা পেতে ভিসাধারীদের সংশ্লিষ্ট সব সরকারি বিধি-নিষেধ ও শর্ত পূরণ করতে হবে। গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই উদ্যোগটি সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ। এর মাধ্যমে ওমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশ প্রক্রিয়া সহজ করা, তাদের ভ্রমণ ও ইবাদতের অভিজ্ঞতা আরও উন্নত করা এবং সেবার মান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিবার ওমরাহ পালনের জন্য ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park