1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এমপিওভুক্ত শিক্ষকসহ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে ঋণখেলাপি, ঋণের জামিনদাতা এবং ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তিরাও নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসংক্রান্ত আইনে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে কমিশন আলোচনা করেছে এবং প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে। এগুলো শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি ঋণখেলাপি, ঋণের জামিনদাতা এবং বিদ্যুৎ, গ্যাস, পানিসহ বিভিন্ন ইউটিলিটি সেবার বিল বকেয়া থাকা ব্যক্তিদেরও প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম প্রসঙ্গে ইসি সচিব বলেন, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়। তারা ১৮ বছর পূর্ণ করলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর আগে তাদের তথ্য ডাটাবেজে সংরক্ষিত থাকলেও তা সক্রিয় থাকে না।

তিনি আরও জানান, এনআইডির জন্য তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমানো যায় কি না, তা নিয়ে কমিশন পর্যালোচনা করছে। এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক পর্যায়—কোন স্তর থেকে তথ্য সংগ্রহ করা হবে, সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park