1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বাস্থ্যগত বা যে কোন কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এখানে সরকারের কিছু করার নেই। পদত্যাগ করতে চাইলে তিনি সাংবিধানিকভাবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজার নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই, সেটি ঘটনা হলে সরকার দেখবে। স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সে সুযোগ আছে। কিন্তু পদত্যাগ বিষয়ে সরকার এখনো কিছু জানে না। এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। বিদেশে চিকিৎসা নেয়ার সময় শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির ফোনে কথা হয়েছে কিনা বিভিন্ন মহলে এ নিয়ে নানা গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনি এ বিষয়ে কিছু জানেন না।

সালাহউদ্দিন আহমদ জানান, কক্সবাজারকে পর্যটন হাব, আন্তর্জাতিক, রিজিওনাল এবং ক্ষেত্র বিশেষে কমার্শিয়াল হাব হিসেবে গড়ে তোলা হবে। একটি পর্যায়ে কক্সবাজারকে হয়তো সিটি করপোরেশনে উন্নীত করা হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park