1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিএনপির গণঅনশন কর্মসূচি শুরু

  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই গণঅনশন কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ। এছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা শরিক জোট ও দলের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন।

সারাদেশের বিভিন্ন জেলা ও মহানগরগুলোতে একযোগে চলছে বিএনপির এই কর্মসূচি। বেলা ১১টা থেকে শুরু হয়ে এই গণঅনশন কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত।

বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও এ গণঅনশন কর্মসূচি পালন করছে। ১২ দলীয় জোট সকাল ১০টা থেকে দুপুর দেড়টা ১টা পর্যন্ত বিজয় নগর পানির ট্যাংক সামনে গণঅনশন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park