1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই দেশে ফিরে যা জানালেন স্পিকার

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বা করবেন কি না, দেশের বাইরে থাকায় তিনি তা জানেন না। চিকিৎসা শেষ হয়ে যাওয়ায় দুইদিন আগেই ফিরে এসেছেন বলে দাবি করেন তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী নব্বই দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে, এটাই ট্র্যাডিশন।

রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে কয়েকদিনের মধ্যে পদত্যাগ করবেন- বুধবার (২৩ জুলাই) বিকালে এমন এক ফেইসবুক পোষ্টের পর পরই নড়ে চড়ে বসে দেশের গণমাধ্যম। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে থেকে গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। কেউ শুক্রবার কেউ শনিবার করবেন বলে দাবি করতে থাকে। তবে এই দাবি জোরালো হয় যখন জানা যায় হেলথ চেকআপে থাইল্যান্ডে যাওয়া স্পিকার নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১২টার কিছু পরে স্পিকারকে বহনকারী থাই এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকায় অবতরন করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জের সামনেই সাংবাদিকদের মুখোমুখি হন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দীন আহমেদ। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি তার। এক প্রশ্নের জবাবে স্পিকার জানান, নিয়মানুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছেই পদত্যাগ করেন। তবে রাষ্ট্রপতি আজই পদত্যাগ করবেন, না কি আরও কিছু সময় নেবেন – সেটি জানতে পদত্যাগপত্র জমা দেওয়া পর্যন্তই অপেক্ষায় থাকতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park