1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিক্ষোভে উত্তাল দিল্লি: মধ্যরাতে ইনস্টাগ্রামে ভিডিও বার্তা মোদির

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পঠিত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের পরিকল্পনা নিয়ে ইনস্টাগ্রামে প্রকাশিত নিজের ভিডিওতে ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর জন্য দেশটির তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, ‘ধন্যবাদ বন্ধুরা। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা যেভাবে ভিডিওটিতে সাড়া দিয়েছেন এবং নানা মূল্যবান মতামত দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় হবে। সবাইকে আবারও ধন্যবাদ।’

এর আগে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে মোদি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস কোনো ছোটখাটো বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের কারণ। তাই গত আড়াই মাসে সরকার এ সমস্যা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে।’

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই দ্রুত পরীক্ষাগুলো সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মোদি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের একটি প্রস্তাব তার হাতে এসেছে। তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের প্রস্তুত করা প্রস্তাবটি আগামী মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। পরে মন্ত্রিসভার মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করে সংসদে বিল আকারে দ্রুত পাস করানোর উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park