1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার করা যাবে? কী বলছে সংবিধান

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। এর মধ্যেই তাকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দল। এ দাবির পর আলোচনায় এসেছে—সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ সংবিধানে আছে কি না।

আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের সময় নির্দিষ্ট কিছু দায়মুক্তি দিলেও তা সব ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের মতে, রাষ্ট্রপতির দাপ্তরিক দায়িত্বের বাইরে সংঘটিত কোনো ব্যক্তিগত অপরাধ, দুর্নীতি বা রাষ্ট্রপতি হওয়ার আগে সংঘটিত অপরাধের বিষয়ে মামলা, তদন্ত ও বিচার পরিচালনায় আইনগত বাধা নেই।

সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনও একই ধরনের মত দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে বা পদত্যাগের পর সংঘটিত কোনো অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

তবে ভিন্নমতও রয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না মনে করেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের সুরক্ষার বিষয়টি আদালতের ব্যাখ্যার ওপর নির্ভর করবে। তার মতে, দীর্ঘদিন পর অভিযোগ তোলার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।

এদিকে মো. সাহাবুদ্দিন দাবি করেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তার ভাষ্য, তাকে হেয় করতেই এসব অভিযোগ আনা হচ্ছে।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আদালতের রায় হয়নি এবং অভিযোগগুলোর বিচারিক সত্যতা প্রতিষ্ঠিত হয়নি। আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই পরবর্তী আইনি অবস্থান নির্ধারিত হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park