কমিশন বাড়ানোর দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি।
সোমবার (২৭ জুলাই) এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানায় সংগঠনটি।
তবে বর্তমানে গ্যাস সরবরাহে সংকট থাকায় আগামী ৩০ জুলাই ঘোষিত প্রতীকীভাবে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে মালিক সমিতি।
সংগঠনটির দাবি, অনেক ফিলিং স্টেশনে একেবারেই গ্যাসের চাপ নেই। কোথাও আবার চাপ নেমে এসেছে মাত্র ১ থেকে ২ পিএসআইয়ে। এতে সিএনজি ব্যবহারকারী ও স্টেশনগুলোকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। তাদের আশঙ্কা, গ্যাস সরবরাহের এই সংকট আরও অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।
Leave a Reply