1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের প্রাণহানি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে কেবল জুলাই মাসের প্রথম ২৮ দিনেই মারা গেছেন ২৯ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া এই ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ডেঙ্গু নিয়ে আরও ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ৮৪ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৭৫ জন করে, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮, ময়মনসিংহে ১৩ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা শুরু করে। এর মধ্যে ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জন মারা যান। পরবর্তী বছরও চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং শনাক্ত হয় লক্ষাধিক রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park