1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শনে পর্যটনমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) পরিচালিত বাংলাদেশ সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত আকস্মিক পরিদর্শন পরিচালনা করা হবে এবং সেবার মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

বুধবার (২৯ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ক্যান্টিনটি পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনকালে তিনি ক্যান্টিনের খাবারের মান, মূল্য, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ এবং সার্বিক সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় ক্যান্টিনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে খাবারের মান, সেবার গুণগত মান, মূল্য এবং ব্যবস্থাপনা সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন।

এছাড়া ক্যান্টিন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেবার মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।

ক্যান্টিনের অবকাঠামো পর্যবেক্ষণ করে তিনি বলেন, বর্তমান জায়গাটি তুলনামূলকভাবে সীমিত হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে ক্যান্টিনের পরিসর আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সবাই আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও উন্নত পরিবেশে সেবা গ্রহণ করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত পরিচালিত হবে। ক্যান্টিন পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মানে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ক্যান্টিনের খাবারের মান, পরিবেশ বা সেবাসংক্রান্ত কোনো অভিযোগ কিংবা পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সরাসরি তাকে জানাতে। অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিদর্শন শেষে ক্যান্টিনকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে নিয়মিত তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ও স্বাস্থ্যসম্মত সেবার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park