1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতায় নতুন সম্ভাবনা সন্ধ্যার মধ্যে লোডশেডিং কমার সুখবর দিলেন প্রতিমন্ত্রী দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো: রিজভী  বাংলাদেশ নিয়ে ত্রিবেদীর সঙ্গে কী কথা হলো মোদীর? একটি নয়, দুই ইস্যুতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সোয়াল সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড কানাডায় ‘নিয়ন্ত্রণের বাইরে’ দাবানল, বাধ্য হয়ে ঘর ছাড়লেন ২২ হাজার মানুষ জানা গেল সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় দেশে আরেক ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, জনগণ তা মেনে নেবে না: জামায়াত আমির

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পেছালো ৯৭ বার, জানা গেলো পরবর্তী তারিখ

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন এবারও দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফলে প্রতিবেদন দাখিলের সময় আরও এক দফা পিছিয়েছে। এ নিয়ে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৯৭ বার পেছাল। আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার (৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এ দিন ধার্য করেন।
এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। বিশ্বের অন্যতম আলোচিত এ সাইবার চুরির ঘটনায় বাংলাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা ওই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়নি। একের পর এক তারিখ নির্ধারণ হলেও প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলাটির তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এবারও প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park