কেয়াটেকার সরকার প্রতিষ্ঠাসহ কারাগারে আটক সকল বিরোধী দলীয় নেতা-কর্মী এবং আলেম-উলামাদের মুক্তির দাবিতে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এই বিষয়ে ওযারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ জিয়াউল আহসান তালুকদার বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে। আমি মিটিংয়ে থাকায় আটকের সংখ্যাটা কত এখনো নিশ্চিত হতে পারিনি। তবে মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেছেন, তারাও জামায়াতের নেতাকর্মীকে আটকের চেষ্টা করেছিলেন। যদিও কৌশলে জামায়াতের নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করায় কাউকে আটক করতে পারেননি বলে জানান তিনি।
সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ইত্তেফাক মোড়ে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
জামায়াতে ইসলামীর অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল শেষ করে নেতাকর্মীরা যখন চলে যাচ্ছিল তখনই পুলিশ তাদের উপর হামলা চালায়। একই সাথে বেশকয়কজনকে গ্রেফতার করে। কতজনকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেনি দলটির ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
Leave a Reply