1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতায় নতুন সম্ভাবনা সন্ধ্যার মধ্যে লোডশেডিং কমার সুখবর দিলেন প্রতিমন্ত্রী দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো: রিজভী  বাংলাদেশ নিয়ে ত্রিবেদীর সঙ্গে কী কথা হলো মোদীর? একটি নয়, দুই ইস্যুতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সোয়াল সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড কানাডায় ‘নিয়ন্ত্রণের বাইরে’ দাবানল, বাধ্য হয়ে ঘর ছাড়লেন ২২ হাজার মানুষ জানা গেল সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় দেশে আরেক ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, জনগণ তা মেনে নেবে না: জামায়াত আমির

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও অনেক কিছু এখনও রয়ে গেছে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের একদিন পরই রমজান শুরু হয়েছিলো। সে সময় কেউ কেউ সুযোগ নিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলো। তবে আল্লাহর রহমতে সরকার পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, রমজান শেষ হওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংকট শুরু হয়। এর প্রভাবে তেল ও জ্বালানিসহ পুরো অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে। এসব বিষয় সামাল দিতে গিয়ে চট্টগ্রামে আসতে তার কিছুটা দেরি হয়েছে।

বিগত নির্বাচনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ওই সময়ে সবাই একসঙ্গে কাজ করায় দেশকে বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যাগুলো এখনো পুরোপুরি শেষ হয়নি।

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন, দেশের মানুষের অর্থ-সম্পদ লুট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।’
দেশে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের যাতে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই অতীতের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park