1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতায় নতুন সম্ভাবনা সন্ধ্যার মধ্যে লোডশেডিং কমার সুখবর দিলেন প্রতিমন্ত্রী দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো: রিজভী  বাংলাদেশ নিয়ে ত্রিবেদীর সঙ্গে কী কথা হলো মোদীর? একটি নয়, দুই ইস্যুতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সোয়াল সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড কানাডায় ‘নিয়ন্ত্রণের বাইরে’ দাবানল, বাধ্য হয়ে ঘর ছাড়লেন ২২ হাজার মানুষ জানা গেল সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় দেশে আরেক ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, জনগণ তা মেনে নেবে না: জামায়াত আমির

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান তিন দিনের রিমান্ডে

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ৫ আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬ আগস্ট আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান। তবে ওইদিন এই মামলার মূল নথি না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য দিন রাখেন সোমবার।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এই মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এই মামলার ঘটনার সঙ্গে জড়িত সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেফতার এবং তাদের রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য সংগ্রহ, হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎসসহ মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় পুলিশ তেজগাঁও থানায় মামলা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park