1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রিজভী আরও জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

একইসঙ্গে তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। সারা জাতিকে দলের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

দলের নতুন মহাসচিব কে হবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নির্ধারণের জন্য দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংবিধানিক ও দলীয় যে প্রক্রিয়া রয়েছে, তা পর্যালোচনা করে তিনি পরবর্তীতে নতুন মহাসচিবের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park